ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

করোনা আক্রান্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান

করোনা আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ নিয়ে মাদারীপুরের নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।


সোমবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দি‌কে মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরামুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


পরিবা‌রের বরা‌ত দিয়ে তিনি ব‌লেন, বেশ কয়েকদিন ধরে শাজাহান খান মাদারীপুর নিজ বাসভবনে অবস্থান করছেন। গত দুদিন ধরে তার ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। পরে শনিবার (২৯ জানুয়ারি) জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাসভবনে গিয়ে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে। অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি মাদারীপুরের নিজ বাসভবনেই অবস্থান করছেন।


ডা. ইকরাম হোসেন বলেন, করোনায় আক্রান্ত হওয়ায় বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। তাকে ১০ দিন আইসোলশনে থাকতে বলা হয়েছে। তার শারীরিক অবস্থা বেশ ভালো রয়েছে। তবে তার সঙ্গে কাউকে সরাস‌রি দেখা কর‌তে নিষেধ করা হ‌য়ে‌ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑